আজ নাগরপুর ব্যবসায়ী সমিতির নির্বাচন

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৩০
আজ শনিবার নাগরপুর উপজেলা সদর ব্যবসায়ী সমিতির নির্বাচন। বণিক সমিতির ১৩টি পদের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৩১জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন মোঃ বজলুর রহমান মিন্টু, কালা চাঁদ পোদ্দার, মোঃ নজরুল ইসলাম (রঞ্জু), মোঃ তোফায়েল আহম্মেদ বারেক। সাধারণ সম্পাদক পদে মোঃ রফিজ উদ্দিন মিয়া, মোঃ আমিনুর রহমান আমিন, মোঃ খালিদ হোসেন, মোঃ আব্দুল লতিফ মিয়া, মোঃ ফজলুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কুদরত আলী। ১ হাজার ১শত ২৭ জন বণিক ভোটার ভোট প্রয়োগ করবেন।