টাঙ্গাইলে বিষাক্ত গ্যাসে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৩০
রুবেল, আয়নাল, সামাদ, শফিক ও সাজ্জাদ হতভাগা এই ৫ জনই সেফটিক ট্যাংকির ভিতরে পড়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এ বিষয়ে দৈনিক ইত্তেফাকে প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রী স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর দেয়া প্রতি পরিবারের জন্য ৫০ হাজার করে টাকার চেক তুলে দেয়া হয়। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব একাব্বর হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর ৩১ জুন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামের এক প্রবাসির বাড়িতে কাজ করতে গিয়ে সেফটিক ট্যাংকির নিচে পড়ে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় ঐ ৫ জন শ্রমিক মারা গিয়েছিল।