উজানভাটির উপজেলা কটিয়াদী। প্রতিবছর ৫টি এলাকায় পৌষ মাস থেকে শুরু হয় বোরো আবাদ। চলতি বছর বৈরী আবহাওয়ার কারণে বোরো চাষ পিছিয়ে পড়েছে। একটানা ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে বোরো ধানের বীজতলার চারা নষ্ট হয়েছে। ধানের চারা বাড়ছে না। চারা ঠিকমত বাড়া ও না গজানোর ফলে এ উপজেলায় বোরো চাষ হুমকির মুখে।
কৃষক নেতা মস্তোফা কামাল নান্দু ও মুক্তিযোদ্ধা আ: মালেক মাস্টার বীজতলার চারা তীব্র ঠান্ডায় ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। বীজতলার চারা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি বিভাগের সহযোগিতা কামনা করেছেন। কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত সাহা বলেন, ঠান্ডা আবহাওয়ার জন্য যারা বিলম্বে বীজতলা করেছে তাদের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
