পটুয়াখালীর বাউফলে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বেড়েছে। গতবছর ২৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে । এরমধ্যে ৯টি বিষপানে এবং ১৫টি গলায় ফাঁস লাগিয়ে। এদের মধ্যে ৭ জন মহিলা এবং ১৭ জন পুরুষ । গতবছর গড়ে প্রতিমাসে ২টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২০১০ অত্র উপজেলায় আত্মহত্যার ঘটনা ঘটে ১৩টি। ২০১১-তে ১৭টি। আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করে জানা যায় সংসারে আর্থিক অনটনে স্বামী-স্ত্রী’র মধ্যে ঝগড়া-বিবাদে এবং মোবাইল ফোনে পরকীয়া প্রেমের জের ইত্যাদি।
