৮ জানুয়ারি নোয়াখালী মেডিক্যাল কলেজ ভবন উদ্বোধন

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৫
৮ জানুয়ারি প্রধানমন্ত্রী চৌমুহনী শহরের চৌরাস্তা সংলগ্ন স্থানে নির্মিত নোয়াখালী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করবেন। ১০ তলা ভবন নির্মাণের উদ্দেশ্যে বর্তমানে ৬ তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ২৪ কোটি টাকা। আরো প্রায় ১০ কোটি টাকা ব্যয়সাপেক্ষে দু’টি ছাত্রাবাস নির্মাণাধীন রয়েছে। পরবর্তীতে হাসপাতাল ভবন নির্মাণে হাত দেয়া হবে। নোয়াখালী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানান, নোয়াখালী মেডিক্যাল কলেজের চার বছর পূর্বে যাত্রা শুরু হয়েছিল। ৪র্থ ব্যাচ শেষে ৫ম ব্যাচ ভর্তি হবার পথে। বর্তমানে ২০৪ জন ছাত্রছাত্রী রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতি ব্যাচে ৫৫ জন ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। পরবর্তীতে তা ১০০-তে উন্নীত করা হবে। এজন্য প্রথম পর্যায়ে ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। পরবর্তীতে ৫০০ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে।