উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৫
গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং আন্দোলনরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা গত বৃহস্পতিবার পৃথক সংবাদ সম্মেলন করেছেন। এ ছাড়া আন্দোলনকারীরা পদোন্নতির নীতিমালা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন। এ পরিস্থিতি নিয়ে ঐ দিন সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আর আই এম আমিনুর রশীদ তার কার্যালয়ের হলরুমে আহুত এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার চলমান সুষ্ঠু পরিবেশ নস্যাত্ করার জন্য ও বিশৃংখলা সৃষ্টির উদ্দ্যেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পাঁয়তারা করছে। অপরদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে আন্দোলনরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা বর্তমান ভিসি’র বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. কেএম রেজানুর রহমান।