সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৭
রামগড়ে আনসার ভিডিপি সমাবেশ রামগড় সংবাদদাতা \ রামগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রামগড় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রামগড় বিজিবি জোন কমান্ডার লে,কর্নেল মো: নাঈম। বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আনসার ভিডিপি কমান্ডার এএসএম আজিমউদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হুমায়ুন আজাদ। বানারীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বানারীপাড়া সংবাদদাতা \ বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল ইসলাম মনি। মেহেরপুরে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ মেহেরপুর প্রতিনিধি \ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি, যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শুক্রবার মেহেরপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা নাবিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী আলফাডাঙ্গা সংবাদদাতা \ গতকাল শুক্রবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর কার্যালয়ে আলফাডাঙ্গা আদর্শ নাবিক কল্যাণ বহুমুখি সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা পালিত হয়। মোঃ খোকন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনতা ব্যাংক এসোসিয়েশনের সাবেক সভাপতি খান আজিজুর রহমান । নেত্রকোনায় গালর্ গাইডেসর ক্যাম্প উদ্বোধন নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ১৫তম জেলা গাইড ক্যাম্প গতকাল শুক্রবার থেকে নেত্রকোনা আদর্শ বালিকা বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। এসোসিয়েশনের সভানেত্রী ও জেলা কমিশনার রওশন আরা খানের সভাপতিত্বে ক্যাম্প উদ্বোধন করেন সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুর রহিম। শ্রীবরদীতে স্বেচ্ছাসেবক পার্টির কমিটি গঠিত শেরপুর প্রতিনিধি \ শেরপুরের শ্রীবরদী উপজেলায় জাতীয় পার্টির অংগ সংগঠন স্বেচ্ছাসেবক পার্টি ও উলামা পার্টির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শাহনেয়াজ শাহীন এ কমিটির অনুমোদন করেন। মো. আব্দুল গফুর সভাপতি, মো. গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির কমিটি ঘোষণা করা হয়। সিরাজদিখানে ফেনসিডিলসহ গ্রেফতার ছয় সিরাজদিখান(মুন্সীগঞ্জ)সংবাদদাতা \ সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চৌদ্দঘর গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে অবৈধ ৪০ কেজি গাঁজা,৫০ বোতল ফেনসিডিল ও ২৯ পিছ ইয়াবা টেবলেটসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে তাদের মাদকসহ গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হচ্ছে জাহাঙ্গীর (৩২), শাহীন (২০), জরিফ (২৭), মুক্তার হোসেন (২৮), মৃত্যুঞ্জয় (২৯), জন্টু দাস(২৬)। নেত্রকোনা সদরে বিশেষ বন্ধ্যাকরণ ক্যাম্প নেত্রকোনা প্রতিনিধি \ পরিবার পরিকল্পনা সপ্তাহ উপলক্ষে নেত্রকোনা মা ও শিশুমঙ্গল কেন্দ্রে সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে পুরুষ ও মহিলাদের স্থায়ী বন্ধ্যাকরণ কার্যক্রম গতকাল শুক্রবার শেষ হয়েছে। শিশু কল্যাণ কেন্দ্রের ডাঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ক্যাম্প উদ্বোধন করেন পৌর মেয়র প্রশান্ত রায়। ফুলছড়িতে ফেনসিডিলসহ আটক এক ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধা্র ফুলছড়ি ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার বালাসি ঘাট থেকে ৩৫বোতল ফেনসিডিল ও একটি মোটর সাইকেলসহ আইনুল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। মোটর সাইকেলযোগে ফেনসিডিল নিয়ে জামালপুর যাওয়ার উদ্দেশ্যে ঘাটে পৌঁছিলে পুলিশ তাকে আটক করে। আটককৃত আইনুল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের আনোয়ারের পুত্র। কুড়িগ্রামে নেবুলাইজার মেশিন বিতরণ কুড়িগ্রাম প্রতিনিধি \ কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা হাসপাতালের শিশুসহ দুস্থ রোগীদের সাহাযার্থে সিভিল সার্জন কার্যালয়ে ১০টি নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার ঢাকাভিত্তিক ফাইন্যানসিয়াল সংগঠন আইপিডিসি-এর উদ্যোগে নেবুলাইজার মেশিনগুলো বিতরণ করা হয়েছে। শুক্রবার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. লোকমান হাকিম। বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম। মাদারগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ গতকাল শুক্রবার চাঁদাবাজির অভিযোগে মাদারগঞ্জ থানা পুলিশ উপজেলা ছাত্রদল সভাপতি, মুখলেছুর রহমান (৩৮) কে গ্রেফতার করেছে। মুখলেছ উপজেলার চর নগর গ্রামের খালেকুন্নেছা একাডেমী স্কুলের সভাপতি তৌহিদুল ইসলামের কাছে শিক্ষক নিয়োগের ব্যাপারে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে এবং দাবিকৃত চাঁদা না পেয়ে তৌহিদুলকে মারপিট করে। এই অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। চাটখিলে আওয়ামী লীগের সম্মেলন চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ বৃহস্পতিবার নোয়াখালী জেলার চাটখিলের ২ নং রামনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন রামনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগ নেতা আবু সায়েদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান আহমেদ, পৌর মেয়র সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির কবির, এস এম বাকী বিল্লাহ, এইচ এম আলী তাহের ইবু, পৌর আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন জাহাঙ্গির প্রমুখ। পরে কাউন্সিলরগণ ভোট প্রদান করেন। এতে হারুন অর রশিদ (বাহার) সভাপতি এবং আবুল কালাম (সাব) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাটুরিয়ায় শতভাগ ভর্তি বিষয়ক মতবিনিময় সভা সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা \ সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার শতভাগ ভর্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক মাসুদ করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ মোঃ আফছারুল আমীন। বিশেষ অতিথি ছিলেন, মানিকগঞ্জ-৩ সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ মালেক স্বপন, মন্ত্রীর একান্ত সচিব রুপক কান্তি শীল, ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক কাওসার সাবিনা, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন আরা বেগম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মজিদ ফটো প্রমুখ। বিতর্ক দলকে সংবর্ধনা ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জনকারী চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় দল সম্প্রতি ছাতকে পৌঁছলে তাদের উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বিতর্ক প্রতিযোগী দলের অভিভাবক কামাল উদ্দিন আহমদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী হেলাল উদ্দিন প্রমুখ। দলনেত্রী জারিন তাসমিম আহমেদ মাহি’র নেতৃত্বে উমামা বেগম রুবা, কংকন আচার্য্য কংকা, সুবর্ণা চৌধুরী ও তাহমিনা বেগম এ সময় সাফল্যের দিকে এগিয়ে যেতে তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা টাঙ্গাইল প্রতিনিধি \ টাঙ্গাইল জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের যৌথ উদ্যোগে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এমএইচ সালাহউদ্দিন। আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুত্ফর রহমান, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান প্রমুখ। কুমিল্লায় রুবেলা রোগ নিয়ে কর্মশালা কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার রুবেলা রোগ নিয়ে চিকিত্সকদের এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই কর্মশালায় বক্তব্য রাখেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আবুল কালাম সিদ্দিক, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসএমও ডা. চিরঞ্জিত দাস, সহকারী পরিচালক ডা. মো. নুরুন্নবী, ডেপুটি সিভিল সার্জন ডা. মুজিব রাহমান প্রমুখ।