পরীক্ষায় ভাল ফলাফল করতে না পেরে একই পরিবারের দুই কিশোরী অভিভাবকদের ভয়ে বাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। এক সপ্তাহ যাবত্ তারা নিখোঁজ থাকায় চরম উত্কণ্ঠায় রয়েছে পরিবারের সদস্যরা।
জানা গেছে, ফরিদপুর শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান এলাকার বাসিন্দা রং মিস্ত্রি নবাব চৌধুরির কন্যা হালিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার ও তার চাচাতো বোন একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রোকেয়া আক্তার গত শনিবার স্কুল থেকে বাড়ি ফিরে নানাবাড়ির উদ্দেশ্যে চলে যায়। পথিমধ্যে তারা নিখোঁজ হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি জিডি করেছে তার পরিবার্। গত সাতদিনে অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে পরিবারের স্বজনরা পাগলপ্রায়। ধারণা করা হচ্ছে তারা অপহূত হয়েছে। তাদের সন্ধ্যান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মোবাইল ০১৮১৮১৭৩৯২০।
