সাংবাদিক শামছুল হক
ময়মনসিংহের গফরগাঁও প্রেস-ক্লাবের প্রতিষ্ঠাতা, দৈনিক ইত্তেফাকের সাবেক সংবাদ-দাতা শামছুল হক (৮০) বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। শামছুল হক ১৯৫৬ সালে সাংবাদিকতা পেশায় জড়িত হন। তিনি ১৯৫৮ সাল থেকে দৈনিক ইত্তেফাকের গফরগাঁওস্থ নিজস্ব সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন। তিনি চিরকুমার ছিলেন।
আতিকুল হক মিলন
বরিশালের বানারীপাড়ার সন্তান সাবেক যুগ্ম সচিব ও মুক্তিযুদ্ধকালীন আঞ্চলিক মুজিব বাহিনী প্রধান (বেজ কমান্ডার) আতিকুল হক মিলন বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
মো. হুমায়ুন কবির
বরিশালের বানারী- পাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির সরদার (৬০) গত বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি বৃদ্ধ মাতা, ৩ ভাই, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান।
মাও: আব্দুল খালেক
জামালপুরের মেলান্দহের জামিয়া আবু হুরায়রা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাও: আব্দুল খালেক (৯৮) শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আব্দু মিয়া
সুনামগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ আব্দু মিয়া (৬৭) বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। সিলেট শহরের মানিক টিলায় তাকে দাফন করা হয়েছে।
রেজিয়া বেগম
রেজিয়া বেগম (৭০) দিনাজপুরের লালবাগস্থ নিজ বাসভবনে গত বৃহস্পতিবার ভোর রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ৫ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। মরহুমার আদি বাড়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নজমুল্লাহ ইউপি’র ভিটাবাড়ি গ্রামের মীরবাড়ি।
