স্বরূপকাঠি (পিরোজপুর): জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার উড়িবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা জাতীয় পার্টি (জেপি’র) যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বাচ্চু, মো. মিরাজ হোসেন ফুয়াদ, মো. তরিকুল ইসলাম তারেক, বলদিয়া ইউনিয়ন জেপি সভাপতি মো. আতিকুল ইসলাম, সম্পাদক মাস্টার মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক তালুকদার, দুস্থ কল্যাণ সংস্থার কর্মকর্তা মো. শাহ আলম তালুকদার, ইউনিয়ন জেপি নেতা মো. নজরুল ইসলাম বাবুল, মো. নূরুল ইসলাম বেপারী, মো. রোমান উপস্থিত ছিলেন। বিকালে জাতীয় নৌযান শ্রমিক পার্টির সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় সংগঠনের উপজেলা সভাপতি মো. আলাউদ্দিন নান্নু, সহ-সভাপতি মো. শাহজাহান ফিটার, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গাফ্ফার প্রমুখ উপস্থিত ছিলেন —ইত্তেফাক
