জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদে্র দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন রবীন্দ্রসঙ্গীত শিক্ষক ও গবেষক প্রফেসর ড. নুরুল আনোয়ার।
উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ড. নুরুল আনোয়ার বলেন, একটা জাতি কত উন্নত তার মানদন্ড হয় সাংস্কৃতির কর্মকাণ্ডের মাধ্যমে।
সঙ্গীত হলো সকল সাংস্কৃতির সিংহদ্বার। আর সঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্রনাথের ভূমিকা অপরিসীম। উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
