বিরোধী দল বেঈমান, তারা যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২১:৩২
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। কাজেই এ বিচার হতেই হবে। কারণ তারা এদেশে যুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন, ধর্ষণের মতো অপকর্ম চালিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করে তাদের আমরা কঠিন হাতে প্রতিহত করবো। এদের বাংলাদেশ কখনো ছাড় দেবে না। তিনি শুক্রবার দুপুরে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, যারা জামায়াত শিবিরকে সমর্থন করে তারাও সমান অপরাধী। বিরোধীদল বেঈমান, নাফরমান, তাই তারা যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে। একটি শ্লোগান আছে জামায়াত শিবির রাজাকার এ মুহূর্তে বাংলা ছাড়। এ শ্লোগানকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। এ সময় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান মো. সোহরাব হোসেন সোহাগ প্রমুখ। তিনি গতকাল সকাল সাড়ে ৯টায় মেঘদাইর কমিউনিটি ক্লিনিকেরও উদ্বোধন করেন।