সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে সরকার চেষ্টা করছে। এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সাংবাদিকদের হয়ে আমি কাজ করব। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সম্ভাব্য সব স্থানেই আমার পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে। সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনিতে এক পারিবারিক অনুষ্ঠানে যোগদান শেষে গতকাল শুক্রবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
জেলা জাসদের নারী বিষয়ক সম্পাদক সখিনা বেগমের পারিবারিক অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী শিরিন আখতার, জাসদ নেতা মোহর আলী চৌধুরী, এমএ বারেক, এসএম মাসুদ রানা ও মুসলেম উদ্দিন প্রমুখ।
