এডেটা পানিরোধক পেনড্রাইভ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ১৯:৫০
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এডেটা ব্র্যান্ডের ইউডি৩১০ মডেলের পেনড্রাইভ। চিপ অন বোর্ড প্রক্রিয়ায় তৈরি পেনড্রাইভটি পানিরোধক এবং বৈদ্যুতিক শক প্রতিরোধক। ইউএসবি ২.০ ইন্টারফেসের পেনড্রাইভটি আকারে অত্যন্ত ছোট এবং সব ধরনের ডিভাইসেই এটি ব্যবহার করা যায়। ডিজাইনের দিক থেকেও এটি অত্যন্ত আকর্ষণীয়। প্রতিটি পেনড্রাইভে রয়েছে লাইফটাইম ওয়ারেন্টি। ৮জিবি এবং ১৬জিবি স্টোরেজের পেনড্রাইভের মূল্য যথাক্রমে ৫০০ টাকা এবং ৯০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯০৪, ৯১৮৩২৯১।