গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ১৯:৫১
বরফের উপর দিয়ে গাড়ি চালানো যে কতটা কষ্টকর আর বিপজ্জনক সেটা তুষারঝড়ের পর রাস্তায় নামা মানুষেরা বেশ ভালো করেই জানেন। তবে বরফে ঢাকা এই রাস্তাতেই দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যিনি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নামখানা পাকাপোক্ত করে রেখেছেন তিনি হলেন ফিনল্যান্ডের র্যালি ড্রাইভার জুহা কানকুনেন। ২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি ফিনল্যান্ডের কুইভ্যানিয়েমি শহরের বরফাবৃত গালফ অব বথনিয়াতে গাড়ি চালাতে নেমে সর্বোচ্চ ৩২১.৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বা ১৯৯.৮৬ মাইল প্রতি ঘণ্টা গতি তোলেন কানকুনেন। আর এখন পর্যন্ত এটিই হলো বরফের উপর দিয়ে সবচেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর বিশ্বরেকর্ড।