প্রথম বন্ধু :আশ্চর্য! কিপটেমিরও তো একটা সীমা আছে তাই না! তুই এই একটা শার্টই ঘুরিয়ে ফিরিয়ে গত তিন বছর ধরে পড়ছিস।
দ্বিতীয় বন্ধু :খবরদার আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা বলবি না। এখনও এই শার্টটার তিন বছর হতে পাক্কা ১১ দিন বাকী!
আম চুরি করতে এক ছেলে গাছে উঠেছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন গাছের মালিক—
:এই ফাজিল ছোকরা। তোকে না এর আগেও একদিন সাবধান করে দিয়েছি যে এই গাছ থেকে যদি আর একটা আমকেও অন্য কোথাও যেতে দেখেছি তাহলে তোকে আচ্ছা পিটনি দেব।
:আমিও তো আপনার সেই কথা মাথায় রেখেই কাজ করছি। তাই একটু আগে যখন দেখলাম যে বেশ কয়েকটা আম গাছের নিচে পড়ে আছে তখন ভাবলাম ওগুলো নিশ্চয়ই গাছ ছেড়ে পালাচ্ছে। আর এই আমগুলোকে আবারও গাছে তুলে দিতেই তো আমি গাছে চড়েছি!
শিক্ষক :বিড়াল ইংরেজি কী?
ছাত্র :ক্যাট।
শিক্ষক :বিড়াল কীভাবে ডাকে?
ছাত্র :মিয়াঞ মিয়াঞ।
শিক্ষক :ইঁদুর ইংরেজি কী?
ছাত্র :মাউস।
শিক্ষক :ইঁদুর কীভাবে ডাকে?
ছাত্র :ক্লিক ক্লিক!
