ভারতে যৌন নির্যাতনের অভিযোগে পার্লামেন্ট সদস্য (এমপি) ও রাজ্যসভার সদস্যদের (এমএলএ) সাসপেন্ড করার আবেদন খারিজ করে দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। এক রিট আবেদনের শুনানির পর আদালত এই সিদ্ধান্তের কথা জানায়। এছাড়া ধর্ষণের মামলার জন্য দ্রুত বিচার আদালত বসানোর পরিকল্পনা আছে কিনা আদালত তা জানতে চেয়েছে। খবর এনডিটিভির।
নারী নির্যাতনের মামলায় অভিযুক্ত এমপি ও এমএলএদের সাসপেন্ড করার জন্য জনস্বার্থে মামলা করেছিলেন সাবেক আইএএস অফিসার প্রমিলা শঙ্কর। আদালত বলেছে, এমপি বা এমএলএ সাসপেন্ড করার ক্ষমতা আদালতের নেই।
দিল্লিতে বাসে এক মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণের পর ভারত জুড়ে বিক্ষোভ হয়। গত ১৬ ডিসেম্বর ধর্ষণের শিকার ২৩ বছর বয়সী এই ছাত্রী ২৯ ডিসেম্বর মারা যায়। এরপর এর সাথে জড়িতদের দ্রুত বিচার ও নারীর নিরাপত্তার জন্য সোচ্চার হয় ভারতবাসী। নারী নির্যাতন ও ধর্ষণ মামলা দ্রুত বিচার আদালতে নেয়ারও দাবি উঠে।
