অল্প পরিমাণ হলেও দেশের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নরসিংদী প্রতিনিধি \ নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় জেলা ব্যাংকার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার গরীব-দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মনোহরদীর গোতাশিয়া সরকারি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। গোতাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরদী-বেলাব আসনের সাংসদ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা ব্যাংকার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মো. আব্দুল খালেক ভূইয়া, সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন আঙ্গুর, সাংবাদিক মোহাম্মদ সফিক, ইউপি চেয়ারম্যান আব্দুল গনি ফরাজী, ছাত্রলীগ নেতা মো. তৌহিদ প্রমুখ।
গাইবান্ধা \ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে শুক্রবার জেলা কার্যালয় থেকে শীতার্তদের মাঝে কম্বল, চাদর, সোয়েটার, জ্যাকেটসহ শিশুদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন, মাসুদুল হক, সাজ্জাদ চৌধুরী, চুনি ইসলাম, শিরিন আকতার, আফরোজা লুনা, হামিদা বানু রিক্তা প্রমুখ।
পিরোজপুর \ জেলার ভান্ডারিয়ায় সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার শীতবস্ত্র বিতরণ উপলক্ষে ভান্ডরিয়ার তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে ইউপি চেয়ারম্যান আলহাজ্জ শাহাদাত্ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অনল চন্দ্র দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব মহিউদ্দিন মহারাজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজান সালাহউদ্দিন। পরে ইউনিয়নের ১২ শতাধিক দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) \ গতকাল শনিবার উল্লাপাড়ায় হতদ্ররিদ শীতার্তদের মাঝে ইসলামী ব্যাংক লি.উল্লাপাড়া শাখা কম্বল বিতরণ করেছে। উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে ওই কম্বল বিতরণ করেন। প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী শফিকুল ইসলাম এমপি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা ইয়াসমিন লিপি।
ইসলামপুর (জামালপুর) \ গতকাল শনিবার বিশিষ্ট ক্রীড়ামোদী-রেফারী সফিকুল ইসলাম আলমের উদ্যোগে ইসলামপুর উপজেলার নটারকান্দা ও বাটিকামারী গ্রামের দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
মিঠাপুকুর (রংপুর) \ গতকাল মিঠাপুকুর উপজেলার পাইকান উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সমাজ সেবামূলক সংগঠন “আসর”-এর উদ্যোগে ঢাকার তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। আসরের সভাপতি মো. আনোয়ার হোসেন এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার সাকলায়েন রাসেল এসব সাহায্য বিতরণ করেন। শুক্রবার মিঠাপুকুর বেগম রোকেয়া অডিটরিয়ামে এইচ এন আশিকুর রহমান এমপির উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
রায়পুর (লক্ষ্মীপুর) \ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সামাজিক সংগঠন ব্রাইট ফিউচার সার্চ’র (বিএফএস) উদ্যোগে শুক্রবার মেঘনা উপকূলীয় চরজালিয়া গ্রামে দু’হাজার নারী-পুরুষের মাঝে কম্বল,সুয়েটার, জ্যাকেট ও চাদর বিতরণ করা হয়েছে। এসময় সংগঠনের সভাপতি নূর রহমান লিটন, সহ-সভাপতি মো. ইউছুফ সুমন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবলু মিয়া ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মহেশপুর (ঝিনাইদহ) \ শুক্রবার সকালে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাতুয জুম্মার এলাকা মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শীতার্ত দুস্থদের মাঝে ৯০০টি শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক এবিএম আহসানুল কবির।
উলিপুর (কুড়িগ্রাম) \ কুড়িগ্রামের উলিপুরে ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৪ শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার উপজেলা অডিটরিয়াম হলে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এম কফিলউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম।
কমলগঞ্জ (মৌলভীবাজার) \ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১০৪ জন শীতার্ত লোকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার রাঙ্গাটিলা গ্রামে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
চরভদ্রাসন (ফরিদপুর) \ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস বেগ গাজীরটেক ইউনিয়নের চরসুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শনিবার বেসরকারিভাবে ১ হাজার ৩ শত ৫০ পরিবারের মঝে শীতবস্ত্র বিতরণ করেন।
