মতলবে প্রতিবন্ধীর লাশ উদ্ধার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:০৬
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বদরপুরের বেলতলী ল্যাংটার মেলা বিশ্বরোড সংলগ্ন সাগর বাদশার পরিত্যক্ত বাড়ি থেকে সাদিয়া আক্তার নামে (১০) এক বাক-প্রতিবন্ধী ধর্ষিত শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই বাক-প্রতিবন্ধী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কড়াইডা গ্রামের ডিপ্টি মিয়ার মেয়ে। নিহতের পিতা ডিপ্টি মিয়া জানান, গত ২৫-৩০ দিন ধরে তিনি তার মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। তার ধারণা ধর্ষণ শেষে হত্যা করে ওই পরিত্যক্ত বাড়িতে সাদিয়ার লাশ ফেলে রাখা হয়। ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে।