গাজীপুরের কাপাসিয়ায় আজ রবিবার টোক ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সাথে কাপাসিয়া কেন্দ ীয় সমবায় সমিতি লি.-এর নির্বাচন অনুষ্ঠিত হবে। টোক ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য নূরে আলম সিদ্দিকী স্বপনের মৃত্যুতে এ ওয়ার্ডে আজ রবিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সৈয়দ শফিকুল ইসলাম, মো.আব্দুল সামাদ ও মো.মফিজউদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে কাপাসিয়া কেন্দ ীয় সমবায় সমিতি লি.-এর নির্বাচন আজ উপজেলা পরিষদে অনুষ্ঠিত হবে। নির্বাচনে মো.আইনউদ্দীন, মো. সেলিম হোসেন আরজু, মো. ছোলায়মান সরকার প্রতীক নিয়ে সভাপতি পদে এবং মো. মনির হোসেন ও মো. আ. মান্নান পালোয়ান প্রতীক নিয়ে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কমল চন্দ দাস, সিরাজউদ্দীন ও মো. আলাউদ্দীন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
