নাসিরনগরে বিনামূল্যে ওষুধ ও চিকিত্সাসেবা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:০৭
গতকাল শনিবার নাসিরনগর উপজেলার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা শিখা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কুন্ডা কার্যালয় চত্বরে দিনব্যাপী গরিব, দুস্থ মা ও শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরওয়ার আলমের নেতৃত্বে দিনব্যাপী শতাধিক রোগীর চিকিত্সাপত্র ও সকল রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। চিকিত্সা সেবার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাষ্টার। শিখার নির্বাহী পরিচালক রেজিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী, কুন্ডা ইউপি চেয়ারম্যান উমরাও খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।