সৈয়দপুরে বিএনপির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:০৯
সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, হামলা-মামলাসহ বিএনপি নেতাকর্মীদের কারাবন্দি করে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন দমাতে পারবে না ফ্যাসিস্ট আওয়ামী সরকার। গত বৃহস্পতিবার রংপুর বিভাগীয় বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির ভাষণে তিনি ওইসব কথা বলেন। স্থানীয় পার্বতীপুর রোডস্থ সৈয়দপুর কমিউনিটি সেন্টারে ওই প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।