গত সপ্তাহে তাইওয়ানের সাধারণ নির্বাচনে দেশটির রাষ্ট্রপতি তাসাই ইং-ওয়েনের স্বাধীনতা স্বপক্ষের দলের ভরাডুবি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তাইওয়ানের প্রেসিডেন্টের এ হারকে কেন্দ্র করে তার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। এ দিকে এ পরাজয়ের কারণ খুঁজে বের করতে দলটির কর্মকর্তারা অনুসন্ধান করে যাচ্ছে।
এক বছরও কম সময় আগে তাসাই প্রেসিডেন্ট নির্বাচনের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু চীনা অনুকূল কুওমিনতাঙে মেয়র নির্বাচনে গুরুত্বপূর্ণ শহরগুলোতে হেরে যাওয়ায় গত শনিবার তাসাই গণতান্ত্রিক প্রগতিশীল দলের (ডিপিপি) চেয়ারপার্সনের পদ থেকে পদত্যাগ করেন। তাসাই বলেছেন, আমি চীনের সঙ্গে স্থিতিশীলতা বজায় রাখতে চাই। তবে তাইওয়ানের নিরাপত্তা ও গণতন্ত্রকে রক্ষা করা আমার দায়িত্ব।
চীনের সরকারি পত্রিকা চায়না ডেইলির সম্পাদকীয়তে লেখা হয়েছে, বেইজিংয়ের সঙ্গে ‘সহযোগী মনোভাব’ উপেক্ষা করেছে তাসাই। যদিও তাইওয়ানের মূল অঞ্চলের উপ-মন্ত্রী চিউ চুই-চেং রয়টার্সকে বলেছেন, সরকার সব সময় চীনের সঙ্গে বিনিময়কে স্বাগত জানিয়েছে। কিন্তু বেইজিংয়ের ‘রাজনৈতিক পূর্বশর্ত’ এ ধরনের যোগাযোগগুলোকে বাধা দেয়।
