কাল কালান্তরে কয়েকজনকে স্মরণ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:১০
গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরে শিল্পিত-এর আয়োজনে, শিল্পিতের সভাপতি ওসমান গনির উপস্থাপনায় ‘কাল কালান্তরে কয়েকজনকে স্মরণ’ শিরোনামে আলোচনা, কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান হলো। হুমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, শামসুর রাহমান, হাসান হাফিজুর রহমান, আবুল হাসান, নির্মলেন্দু গুণকে নিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ, বিশেষ অতিথি ছিলেন প্রবাসী চিত্রশিল্পী আলী আকবর, আবৃত্তিকার লিপি আহমেদ, মাক্স স্টীল্লে। কীর্তিমান নজরুল সঙ্গীত সাধক সোহরাব হোসেনের সম্মানে উত্সর্গিত অনুষ্ঠানে কবিতা পাঠ ও আবৃত্তি করেন মুন রোজারিও, রেজা সারোয়ার, রায়হান শহীদ, সুমগ্ন সোর, শিমলা সুর, অগ্নিবীণা সরকার, সোনম মনি, সাঈদ জোবায়ের, শহিদুল ইসলাম, শামসুল কবীর, শাহাজাদী নীলা ইয়াসমীন খান, আছির উদ্দিন খালেক, এস. এম সোহেল হাসান, কাওসার, নাদিরা প্রমুখ। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আমেরিকার দ্বিতীয় জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা এখন সময় এর ব্যবস্থাপনা সম্পাদক কবি আব্দুস সাত্তারকে কবি ও সাংবাদিকতায় শামসুর রাহমান পদক প্রদান করা হয়। তার পক্ষ থেকে পদক গ্রহণ করেন তার ছোট ভাই আনোয়ার হোসেন। কবি নির্মলেন্দু গুণ তথ্যবহুল ও দীর্ঘ আবেগঘন বক্তৃতাসহ ২টি কবিতা পাঠ করেন।-প্রেস বিজ্ঞপ্তি