কেন্দ্রীয় ১৪ দলের সভা ৭ জানুয়ারি

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:১৩
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সভা আগামী ৭ জানুয়ারি বিকাল ৫টায় ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। পূর্বঘোষিত ৭ জানুয়ারি ঢাকাসহ দেশব্যাপী মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ১৪ দল আহূত মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে।