সড়ক দুর্ঘটনায় বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি স্কুল এন্ড কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মো. আলমগীর হোসেনের (৩৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল পৌনে ১০টায় কক্সবাজারের চকোরিয়ার বানিয়ার চর নামক স্থানে সড়ক পারাপারের সময় পিছন থেকে আসা একটি মিনিবাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তার বাড়ি বেতাগী ইউনিয়নের বাসন্ডা গ্রামে। তার মা, স্ত্রী, ১ ছেলে ও ২ ভাই রয়েছে।
