ঝালকাঠির রাজাপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রড দিয়ে পিটিয়ে কলেজ ছাত্রীর হাত ভেঙে দেয়ার ঘটনায় গত শনিবার রাতে থানায় মামলা হয়েছে। ছাত্রীর বাবা আফজাল হোসেন বাদী হয়ে মামলায় বখাটে আদনানকে প্রধান আসামি করেছেন। গত শুক্রবার রাত ৮টায় এ ঘটনার ২৪ ঘণ্টা পর মামলা রেকর্ড করলো রাজাপুর থানা পুলিশ। তবে মামলা দায়েরের পর বখাটে আদনানের অব্যাহত হুমকির মুখে ঐ কলেজ ছাত্রী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ভিকটিম অভিযোগ করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, বখাটেকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
