নান্দাইলে মুন্ডলী ইউপির সংরক্ষিত আসনে আজ পুনঃনির্বাচন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:২১
আজ রবিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের শূন্যপদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। নান্দাইল উপজেলা রিটার্নিং কর্মকর্তা রেজাউল ইসলাম ভুঁইয়া জানান, ওই সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্য বেগম আক্তারের মৃত্যুজনিত কারণে এ পুনঃনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন:চায়না মির্জা (টিয়া পাখি) ও আনোয়ারা খাতুন (কলস)। তিনটি ভোট কেন্দ্র থাকবে। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৫ হাজার ৩৮৫ জন।