ঢাবি ক্যাম্পাসে ৫টি হাতবোমা বিস্ফোরণ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:৩৯
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের আগের দিন গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। গতকাল সন্ধ্যা ৫টা ২০ মিনিট থেকে পৌনে ৬টার মধ্যে এই হাতবোমাগুলোর বিস্ফোরণ ঘটে। হরতালের সমর্থনে পিকেটাররা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.আমজাদ আলী। ভারপ্রাপ্ত প্রক্টর জানান, ভিসির বাসভবনের সামনে একটি, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে একটি, রোকেয়া হলের কাছে একটি এবং এস এম হলের কাছে দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি বলেন, বিস্ফোরণের সঙ্গে জড়িতদের কাউকে শনাক্ত করা বা ধরা যায়নি।