রূপগঞ্জে ১৬ আওয়ামী লীগ নেতা-কর্মীর মুক্তির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:৪০
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমালসহ ১৬ নেতা-কর্মীর মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় অবরোধকারীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিকেল সাড়ে ৩ টা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের তাবিবুল কাদির তমাল, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবু ভুঁইয়া, যুবলীগ নেতা আব্দুল মান্নানসহ ১৬ নেতার মুক্তির দাবি জানান হয়। গত ২ জানুয়ারি নারায়ণগঞ্জ আদালতে একটি হত্যা মামলায় জামিন নিতে গেলে নামঞ্জুর করা হয়।