আজ ২৪ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৪ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৭ ও ৮। শুভবার:শনি ও সোমবার। শুভরত্ন: নীলা ও এমেথিষ্ট।
প্রকৃতিগতভাবে আপনি: আদর্শবাদী ও কল্পনাপ্রবণ। যুক্তির চেয়ে হূদয়ের ডাকেই বেশি সাড়া দেন। পার্থিব জগতের চেয়ে মানসিক জগতেই বিচরণ করতে বেশি ভালোবাসেন। আপনি নিবেদিত প্রাণ। লক্ষ্য স্থির করলে তাতে অটল থাকার ক্ষমতা আছে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি রয়েছে ঝোঁক। ভ্রমণ ও বৈচিত্র্যের নেশা আছে। শিল্প-সংস্কৃতি ও সুকুমার বৃত্তির প্রতিও রয়েছে অনুরাগ। জন্মস্থান থেকে দূরেই আপনার সাফল্যলাভের সম্ভাবনা বেশি।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জ্যোতির্বিদ স্টেফেন গ্রুমব্রিজ, চিত্রপরিচালক তাহের চৌধুরী, সাহিত্যিক আশীষ স্যানাল রীনা রায়, চিত্রসাংবাদিক হিরেণ দে, প্রেসিডেন্ট মিলার্ড ফিলমোর, আঁখি আলমগীর।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কাজকর্ম সবটা শেষ করা কঠিন হবে। শরীর খুব একটা ভালো যাবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুরা গোপনে ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজ কোন ঝুঁকি নেবেন না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ শরীর ভালো যাবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কোন ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে বিবেচনা করুন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অংশীদারী ব্যবসায় সতর্ক থাকুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। অহেতুক দুশ্চিন্তা না করাই ভালো। যে কোন সংকটে স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। ফলে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। পাওনা টাকা আদায় নাও হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ রাজনীতিবিদদের জন্য দনিটি শুভ। জনসংযোগে সাফল্য আসতে পারে। আজ সময়মতো সিদ্ধান্ত নিতে পারবেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য সাফল্য আজ ধরা দিতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কারো অসহযোগিতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ নেতৃত্ব দেয়ার ক্ষমতা কাজে লাগাতে চেষ্টা করুন। অহেতুক জেদ করবেন না। বেশি জেদ দেখাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রয়োজনে বয়স্ক কোন আপনজনের পরামর্শ নিন। তাতে কার্য সিদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ দাম্পত্য ক্ষেত্রে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করুন। অংশীদারী ব্যবসায় মতবিরোধ দেখা দিতে পারে। নায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। আজ আপনার নামে কোন দুর্নাম রটতে পারে। রোমান্টিক বিষয়াদি ব্যাপারে সতর্ক থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে নতুন কোন যোগাযোগ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ পুরনো কোন সমস্যার সমাধান হতে পারে। জমিজমা নিয়ে কোন ধরনের ঝামেলা দেখা দিতে পারে। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ প্রাপ্তি বিলম্বিত হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কর্মচারীদের উপর নির্ভর করে থাকা ঠিক হবে না। আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ রিয়েল এস্টেট ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। পারিবারিক কোন কাজে ব্যয় বৃদ্ধি পেতে পারে। কোন ব্যাপারে অন্যের উপর নির্ভর করা ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ পরিকল্পনামতো কাজ করা কঠিন হবে। কাজ-কর্মে বাধার সৃষ্টি হতে পারে। চাকরি প্রার্থীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। কোন ইন্টারভিউ থাকলে ভালো ফল আশা করতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে সুনাম পেতে পারেন। তবে কিছু শত্রুতার সম্মুখীন হওয়াও বিচিত্র নয়। চোখ-কান খোলা রেখে কাজ করুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না।
