Free Hand Writing এর কৌশলসমূহ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:২৫
ইংরেজিতে যে কোন paragraph লিখতে অব্যশই তোমাকে অনুশীলন করতে হবে । আর অনুশীলনটি হওয়া চাই একটি সুনির্দিষ্ট নিয়ম অনুসারে এবং যা লিখতে চাও তা সহজভাবে চিন্তা করা ও ধারাবাহিক উপস্থাপনের মাধ্যমে । বন্ধুরা আমরা পরীক্ষার জন্য যে paragraph গুলো পড়ি সেগুলো বেশিরভাগই সমাজের গুরত্বপূর্ণ ব্যক্তি, স্থান, সমস্যা বা ঘটনা। আবার বাংলা থেকে ইংরেজি লেখার সময় Subject + Verb + object এই নিয়মটিকে বেশি অনুসরণ করি । এই দুটি বিষয়কে আমরা সবচেয়ে বেশি কাজে লাগাবো। আমরা আজকে ব্যক্তিবাচক paragraph গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের Subject টি ঐ paragraph টির topic টি অথবা তার pronoun সেহেতু এরা 3rd person singular number। paragraph গুলো present tense এ হওয়ায় ইংরেজি ব্যাকরণের নিয়ম অনুযায়ী verb গুলোর সাথে s/es যুক্ত হবে। এখন লক্ষ্য কর আমরা object গুলোকে verb গুলোর সাথে সামঞ্জস্য করে খুব সহজেই বাক্য তৈরি করতে পারবো। তুমি ‘A good teacher ‘ paragraph টি লিখতে চাও। এক্ষেত্রে তোমার তিনটি অংশের দিকে মনোযোগ দিতে হবে। paragraph এর ১ম অংশে Be verb , ২য় অংশে Do verb এবং শেষ অংশে Modal verb Be verb: ১) হয় = am, is are ২) হয়েছিল = was/ were ৩) হবে = shall be/ will be যখন কর্তা নিজেই যখন কিছু হয় বা পরিণত হয় তখন Be verb বসে। এবারে আমরা paragraph টির topic (A good teacher) কি কি হয় বা হতে পারে সেগুলো নিয়ে একটু চিন্তা করব। “একজন ভালো শিক্ষক জাতি নির্মাণের কারিগর। সে বিচক্ষণ, কর্তব্যপরায়ণ ও পরিশ্রমী। সে ছাত্র-ছাত্রীদের প্রতি খুবই আন্তরিক এবং বন্ধুভাবাপন্ন। এছাড়াও সে তাদের জন্য পথ-প্রদর্শক ও অভিভাবক। ” বাক্যে কর্তা পরিবর্তন হয়নি শুধু শিক্ষক শব্দটির পরিবর্তে সে কথাটি বসেছে এবং হয় কথাটি উহ্য আছে। বন্ধুরা এখন নিশ্চয় তোমরা paragraph এর beginning বা সূচনা অংশটুকু করতে পারবে। “A good teacher is the architect of a nation. He is talent, dutiful and laborious. He is very much cordial and amicable to students. Besides, he is guide and guardian for them.” Do verb : যখন কর্তা নিজে কিছু করে বা কাউকে দিয়ে করায় তখন Do verb এর অন্তর্ভুক্ত হয়। এবারে আমরা paragraph টির topic (A good teacher) কি কি করে তার একটি তালিকা তৈরি করব। যেমন ঃ teach, speak, behave, advise, ease, understand, make, inspire, try, help, take care, invent, check, find out, build, amuse, share, love etc. এবারে Verb গুলোর পূর্বে He কথাটি বসালেই বাক্যগুলি সম্পূর্ণ হয়ে যাবে এবং তারপরে আমরা object গুলোকে আমাদের মত সাজিয়ে নেব। এক্ষেত্রে আমরা Verb বা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করেও অনেক সহজেই object গুলোকে সাজাতে পারব। He teaches the students perfectly and practically. He speaks clearly and behaves well with them. He advises them about morality. He eases the lessons and understands with examples. He makes the lesson interesting also. He inspires the dull student and helps at every step. He takes care all and invents their talent. He checks the exam scripts and finds out their problem. He builds a relation among them and amuses at various way. He shares their personal problem and tries for solution. He loves them very much indeed. Modal Verb : Paragraph এর সর্বশেষ অংশে Modal Verb (can, could, may, might,should, would) ব্যবহার করে আমরা একটি সুন্দর Ending লিখতে পারি । যেহেতু paragraph এর শেষের অংশটুকুতে নিজের মন্তব্য প্রাধান্য পায় বেশি সেহেতু should বা উচিত্ কথাটি বেশি ব্যবহূত হয় এবং modal verb গুলোর পর verb টি present form হয়। যেমন “একজন ভালো শিক্ষকের সমাজ সচেতন হওয়া উচিত্। তার সত্,স্পষ্টবাদী ও সময়নিষ্ঠ হওয়া উচিত্ । তার দায়িত্ব মোটেই অবহেলা করা উচিত্ নয়। আমাদের শিক্ষকদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা উচিত্।” “A good teacher should be conscious about society. He should be honest, outspoken and punctual. He should not neglect his responsibility at all. We should love and respect to teachers.” এভাবে ব্যক্তিবাচক অনেক paragraph তুমি নিজেই তৈরী করতে পারবে। যেমন An ideal student, a farmer, a street hawker, a street beggar, my mother, my grandmother. my parents, a railway porter, a leader, the postman, a tourist guide, a fisherman, a rickshaw puller, our headmaster, a day laborer, a newsboy etc.