স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ২৪ ডিসেম্বর সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে সৈয়দ ওয়ালীউল্লাহ্র ’র জীবনালোকের উপর ভিত্তি করে গত বুধবার কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছিল । প্রশ্নগুলোর সঠিক উত্তর তৈরি করে পাঠিয়েছে আমাদের ঐক্য, সাম্য,সৌহার্দ্য, সম্প্রীতি, হ্রদ্যতা, মৈত্রি,সততা স্টাডি সার্কেলের পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী- ফারহীন আহম্মেদ, জয়িতা মন্ডল, বিজয়িনী হালদার, সংযুক্তা চক্রবর্তী, গার্গী চ্যাটার্জী, অর্পিতা বৈরাগী, ইসরাত জাহান, সিফাতী সিকদার, ফাহমিদা মাহাজাবিন, বর্ণিতা বাড়ৈ, সাবরিনা মেহেরীন ও চতুর্থ শ্রেণির ছাত্রী- ইসরাত জেরিন, মাহিমা রহমান মেধা, জেরিন আক্তার লিয়া, সাবরিনা সুলতানা সেফা, সোহাদা রহমান, সাদিয়া আক্তার, আফিয়া আনজুম, সওদা ইসলাম ত্বোয়া, সাদিয়া ইসলাম মমি, নওশীন এহসান এশা, তানিশা রহমান, সিছাতুন্নেছা মিম, লাবিবা জামান হূদিতা, কামরুন্নাহার সুমা, সাদিয়া আফরোজ দিনা, সাবরিন তাবাচ্ছুম প্রমীম, শ্রেয়শী সমদ্দার, জারিন তাসনিম, নাফিছা আনজুম ও কারমাইকেল কলেজের ছাত্র সঞ্জীব কুমার চক্রবর্তীর্ , এবং প্রশান্ত কুমার ঘটক রায়।
১.সৈয়দ ওয়ালীউল্লাহ্র পরিচয় দাও।
উত্তর :দেশীয় ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যকে লালন করেছেন যেমন; তেমনি বিশ্বের বহু দেশ ভ্রমণে বিচিত্র জীবনাভিজ্ঞতা অর্জন করে নিজেকে করেছেন ঋদ্ধ। ইনি হলেন সৈয়দ ওয়ালীউল্লাহ্।
২.সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত দুটি বিখ্যাত উপন্যাসের নাম লিখ ?
উত্তর :‘লালসালু’ এবং ‘একটি তুলসী গাছের কাহিনী’।
৩.তিনি কোথায় জন্মগ্রহণ করেন এবং কত সালে?
উত্তর :সৈয়দ ওয়ালীউল্লাহ্ ১৯২২ এর ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহর এলাকার এক উচ্চমধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন
৪.তাঁর হাইস্কুল এবং কলেজের নাম লিখ?
উত্তর :অসামান্য মেধাবী সৈয়দ ওয়ালীউল্লাহ্ কুড়িগ্রাম হাইস্কুল থেকে ম্যাট্রিক (১৯৩৯), ঢাকা কলেজ থেকে আই.এ (১৯৪১), ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে বি.এ পাশ করেন
৫.তাঁকে কি বললে এতটুকুও অত্যুক্তি হবে না?
উত্তর :তাঁকে মুক্তিযুদ্ধের শহীদ সহযোদ্ধা বললে এতটুকুও অত্যুক্তি হবেনা।
৬.‘লালসালু’ সৈয়দ ওয়ালীউল্লাহ্র কি ধরনের উপন্যাস?
উত্তর :ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতাবিরোধী।
৭.কি তাঁকে আকৃষ্ট করত?
উত্তর :বিশেষত প্রাচীন সভ্যতার নিদর্শন সমূহ তাঁকে আকৃষ্ট করত।
৮.সৈয়দ ওয়ালীউল্লাহ্ সম্পর্কে সৈয়দ নাজিমুদ্দিন হাসেম-এর স্মৃতিচারণের শেষ ৩টি লাইন উল্লেখ কর?
উত্তর :“... জোড় কড়া নাড়লাম, পার্ক সার্কাসের একটি বাড়ির দরোজায়। বেড়িয়ে এলেন সৌম্যমূর্তি সুদর্শন দীর্ঘাঙ্গ এক যুবক ; গৌরবর্ণের সঙ্গে চোখের বুদ্ধিদীপ্ত শাণিত দৃষ্টি চোখে পড়ার মত
৯.তাঁর সাহিত্যকর্মের জন্য কি কি উপাধীতে ভূষিত করা হয়েছিল?
উত্তর :তাঁর সাহিত্যকর্মের জন্য তাঁকে পি.ই.এন পুরস্কার (১৯৫৫), উপন্যাসে বাংলা একাডেমী পুরস্কার (১৯৬১), আদমজী পুরস্কার (১৯৬৫), একুশে পদক (১৯৮৩ - মরণোত্তর) প্রভৃতি সম্মাননা প্রদান করা হয়।
১০.তাঁর মৃত্যু হয় কখন?
উত্তর :১৯৭১ এর ১০ অক্টোবর, প্যারিসে
