বাড়িতে অতিথি এসেছেন। মা পল্টুকে ডেকে বললেন, ‘বাবা পল্টু, জলদি অতিথিদের জন্য বাইরে থেকে একটা কিছু নিয়ে এসো তো’।
দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল পল্টু। কিছুক্ষণ পর ফিরল খালি হাতে।
মা :কী হলো? কী আনলে ওনাদের জন্য?
পল্টু :ট্যাক্সি! ওনারা যেন চটজলদি বাড়ি ফিরতে পারেন!
সড়ক দুর্ঘটনা ঘটানোর অভিযোগে সান্তাকে আদালতে হাজির করা হয়েছে—
বিচারক :কীভাবে ঘটালেন দুর্ঘটনাটা?
সান্তা :কোন দুর্ঘটনা?
বিচারক :কেন, যে দুর্ঘটনাটির জন্য আপনি আদালতে?
সান্তা :ওই সময় আমি জেগে থাকলে না হয় বলতে পারতাম। কিন্তু হুজুর, আমি তো ওই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলাম।
প্রথম বন্ধু :দোস্ত, তোর কানে তুলা গোজা কেন?
দ্বিতীয় বন্ধু :দোস্ত, তোর কথা কিছুই শুনতেছি না। আমার কানে তুলা গোজা।
নতুন বছরের প্রথম দিন মালিক বলছেন চাকরকে, ‘গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে পাঁচ হাজার টাকার চেক। এ বছর এমন ভালো কাজ দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!’
