দুটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছে এসআইবিএল

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৩১
সমপ্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ২০১২ সালে ব্যাংকের সামগ্রিক কর্মকান্ডে সফল ব্যবস্থাপনা এবং প্রবৃদ্ধি অর্জনের স্বীকৃতি স্বরূপ দুটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করেছে। লন্ডন ভিত্তিক ইউরোপ বিজনিস অ্যাসেমব্লি (ইবিএ) শ্রেষ্ঠ এন্টারপ্রাইজ ও বছরের সেরা ম্যানেজার ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড প্রদান করে। সমপ্রতি অষ্ট্রিয়ার ভিয়েনাতে এ অ্যাওয়ার্ডের ঘোষণা করা হয়। ব্যাংকের ২০১২ সালের প্রবৃদ্ধি, অর্থনৈতিক স্থিতি, ব্যাংকের ভিশন এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়নের সফলতার ভিত্তিতে ব্যাংককে মূল্যায়ন করা হয়েছে। — প্রেস বিজ্ঞপ্তি