‘ওয়ান বিলিয়ন রাইজিং’-এর সাথে কণ্ঠ তোল

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৩১
নতুন বছরটা নতুন কোন সাফল্য, নতুন কোন আনন্দ কিংবা কোন অর্জন নিয়ে অথবা অতি সাধারণভাবে শুরু হতে পারত। আমরাও সাধারণভাবে আবার এক কর্মময় বঞ্চনাময় অবহেলা আর অল্প অল্প স্বীকৃতি নিয়ে এগিয়ে যেতাম সময়ের পরিক্রমায়। কিন্তু তা না হয়ে হল নারী সমাজের জন্য জঘন্য এক বর্বরতা নিয়ে। দিল্লী থেকে ঢাকা গণধর্ষণের খবর দিয়ে আমরা নারীসমাজ শঙ্কিত হয়ে বছর শুরু করলাম। তাই নিয়ে সচেতনতার ডাক এসেছে বিশ্বময়। নারীর প্রতি সহিংসতা রোধে আজ সমগ্র বিশ্ব এক হয়েছে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ (ওবিআর) বা উদ্যোমে উত্তরণে শতকোটি শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশও এতে শামিল হয়েছে। নারী নির্যাতন রোধকল্পে তারা কিছু কর্মসূচি গ্রহণ করেছে। বিখ্যাত নাট্যকার লেখক ইভ এনস্লার এই উদ্যোগ সূচনা করেন ১৫ বছর আগে। কাকতালীয়ভাবে এইসময়ে দুটি ঘটনার প্রেক্ষিতে এই ক্যাম্পেইনের গুরুত্বটা এতো বাড়িয়ে দেয়। লেখক ইভ এনস্লার বাংলাদেশেও আসছেন। উদ্যমে উত্তরণে শতকোটি শীর্ষক উদ্যোগ বাংলাদেশ অংশগ্রহণের উদ্দেশ্য এক আলোচনা সভায় জানান হয় করণীয়গুলো। এখানে বলা হয়, বিশ্বের মোট জনসংখ্যা ৬০০ কোটি যার অর্ধেক নারী,যাদের মধ্যে ১০০ কোটি নির্যাতিত। প্রতি তিনজন নারীর একজন নির্যাতিত হচ্ছে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস পালন করা হয়। নারী নির্যাতনের প্রতিবাদ করে সেই দিন বিভিন্ন স্থানে তরকা, নারীকর্মী, লেখক গবেষক বিভিন্ন কর্মসূচি পালন করবে। বাংলাদেশেও পালিত হবে অনুরূপ কর্মসূচি। বাংলাদেশে এর প্রভাব ও কার্যক্রম নিয়ে কথা হয় সেদিন সংবাদ সম্মেলনে উপস্থিত অভিনেত্রী ও সমাজকর্মী সারা যাকেরের সাথে। সারা যাকের বলেন, আমরা চেষ্টা করবো সমাজের সবক্ষেত্রে এই ম্যসেজটা পৌঁছে দিতে। মেয়েদের নানা আড়ষ্ঠতা নিয়ে ইভ এনস্লার একটি নাটক মঞ্চস্থ করেছেন। যা মেয়েদের অনেক সংকোচ কাটিয়ে উঠতে সাহায্য করে। এবার তিনি ধর্ষণের উপর ‘এই এম এন ইমোশনাল ক্রিয়েচার’ শীর্ষক এক নাটক মঞ্চস্থ করবেন।আমার ইচ্ছা আছে এই নাটকটি ঢাকায় মঞ্চস্থ করা। তার লেখা নিয়ে পত্রিকার পাতায় ফিচার হতে পারে, তেমন টিভি চ্যানেলগুলোতেও আলোচনা হতে পারে। মিডিয়া অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে।