সিডনি টেস্ট

হোয়াইট ওয়াশই হল শ্রীলঙ্কা

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৩৩
ব্যাগি গ্রিন ক্যাপ আর মাথায় তুলবেন না এই সিদ্ধান্ত নিয়েছিলেন মাইক হাসি সিডনি টেস্টের আগেই। পুরো অস্ট্রেলিয়া দল চাইছিল মিস্টার ক্রিকেট খ্যাত হাসির বিদায় তারা দারুণ জয়ের মাধ্যমে উদযাপন করতে। আশা অপূর্ণ থাকেনি। গতকাল রবিবার সিডনিতে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ানরা পাঁচ উইকেটে জয় তুলে নিয়ে হাসির বিদায়টা স্মরণীয় করে রাখলেন। সফরকারী শ্রীলংকাও ডুবল হোয়াইটওয়াশের লজ্জায়। তিন টেস্টের তিনটিতেই হেরেছে মাহেলা জয়াবর্ধনের দল। টার্নিং উইকেটে টেস্টের চতুর্থ দিনে ১৪১ রান তুলতে অস্ট্রেলিয়াকে ঘাম ঝড়াতে হয়েছে। তবে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন হাসি (২৭) অপরাজিত থেকে। মিশেল জনসন (১) জয়সূচক রানটি করেন। শ্রীলংকা অস্ট্রেলিয়ার মাটিতে ১৩ বারের মোকাবেলায় কখনো টেস্ট ম্যাচ জেতেনি। বাঁ-হাতি লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ বিপাকে ফেলেন অস্ট্রেলিয়াকে। হেরাথ ৪৭ রানে তিন উইকেট নেন। তরুণ অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জ্যাকসন বার্ড ম্যাচ সেরা হয়েছেন সাত উইকেট নেয়ায়। অধিনায়ক মাইকেল ক্লার্ক হয়েছেন সিরিজ সেরা। ক্লার্ক বলেন, ‘আমরা সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছি এবং শ্রীলংকার বিপক্ষে এটাই আমাদের লক্ষ্য ছিল। আমি দীর্ঘদিন ধরেই বলছি কে উইকেট নিল এবং রান করল এটা কোন ব্যাপার নয়। তাই আমি খুব খুশি।’ শ্রীলংকা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের এই সিরিজে সেরা ম্যাচ এটি। তিনি ৭২ ও ৬০ রান করেছেন। কিন্তু অস্ট্রেলিয়ানদের চাপে রাখতে লঙ্কানরা ব্যর্থ হয়েছে বলে মনে করেন জয়াবর্ধনে। কাল যখন অস্ট্রেলিয়া চা বিরতিতে যায় তখন জয়ের জন্য প্রয়োজন পাঁচ রান। সফরকারীরা দিনের শুরুতেই দ্বিতীয় ইনিংসে ২৭৮ রান করে অলআউট হয়ে যায়। দিনেশ চান্দিমাল লড়াই করে গেছেন শেষ পর্যন্ত। তিনি ৬২ রানে উইকেটে ছিলেন ১০৬ বল মোকাবেলা করে এবং ১১টি চারের সৌজন্যে। শেষ উইকেট জুটিতে চান্দিমাল নুয়ান প্রদীপের সাথে ৪১ রান তুলে নেন ৭৪ বলের মোকাবেলায়। হেরাথ ১০ রানে বার্ডের এবং সুরাঙ্গা লাকমাল রানের খাতা খোলার আগে জনসনের বলে বোল্ড হন। জনসন ও বার্ড তিনটি করে উইকেট নেন। অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারকে (০) হারায় শুরুতেই। লাকমালের শিকার তিনি। লাঞ্চে গেল স্বাগতিকরা এক উইকেট হারিয়ে ১৩ রান সংগ্রহ করে। ফিল হিউজ চারটি বাউন্ডারি হাঁকিয়েছেন কিন্তু কখনোই তাকে সেট মনে হয়নি। তিনি হেরাথের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৪৯ বলে ৩৪ রানে ফিরে যান সাজঘরে। স্পিন দিয়ে লঙ্কানরা প্রতিরোধ গড়ে তোলে। বিশেষ করে হেরাথ ও দিলশান। ক্লার্ক ২৯ রানে দিলশানের শিকার হন। হাসি এরপর উইকেটে আসেন শেষ টেস্টের শেষ ইনিংস খেলতে। এড কাওয়ান পরের ওভারেই হেরাথের দ্বিতীয় শিকারে পরিণত হন ৩৬ রানে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৩৩ রানের এ সময়। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান ম্যাথু ওয়েড বোল্ড হন হেরাথের বলে নয় রানে। হাসি উইকেটে থেকে দলকে জয়ের বন্দরে নোঙর করান। স্কো র কা র্ড শ্রীলংকা প্রথম ইনিংস ২৯৪ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪৩২/৯ ডিক্লেয়ার শ্রীলংকা দ্বিতীয় ইনিংস (আগের দিন ২২৫/৭) শ্রীলংকা দ্বিতীয় ইনিংস করুনারত্নে ক ওয়েড ব বার্ড ৮৫ দিলশান ক হিউজ ব জনসন ৫ জয়াবর্ধনে ক ক্লার্ক ব সিডল ৬০ থিরিমান্নে ক বার্ড ব জনসন ৭ সামারাবিরা ক হাসি ব লিয়ন ০ ম্যাথুস রান আউট (ওয়ার্নার/ওয়েড) ১৬ চান্দিমাল নট আউট ৬২ প্রসাদ ক ওয়েড ব স্টার্ক ১৫ হেরাথ ব বার্ড ১০ লাকমাল ব জনসন ০ প্রদীপ ক ওয়েড ব বার্ড ৯ অতিরিক্ত (বাই ১, লেগ বাই ৪, ওয়াইড ১, নো ৩) ৯ মোট (অলআউট, ৮১.২ ওভার) ২৭৮ উইকেট পতন : ১-২৪ (দিলশান), ২-১৩২ (করুনারত্নে), ৩-১৫৫ (থিরিমান্নে), ৪-১৫৮ (সামারাবিরা), ৫-১৭৮ (ম্যাথুস), ৬-১৭৮ (জয়াবর্ধনে), ৭-২০২ (প্রসাদ), ৮-২৩৫ (হেরাথ), ৯-২৩৭ (লাকমাল), ১০-২৭৮ (প্রদীপ)। বোলিং : স্টার্ক ১২-১-৪৯-১, বার্ড ২১.২-৫-৭৬-৩, জনসন ১৫-৩-৩৪-৩, সিডল ১৭-৪-৪২-১, লিয়ন ১৫-১-৬৬-১, হাসি ১-০-৬-০। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস (লক্ষ্য : ১৪১ রান) কাওয়ান এলবিডব্লিউ ব হেরাথ ৩৬ ওয়ার্নার ক জয়াবর্ধনে ব লাকমাল ০ হিউজ এলবিডব্লিউ ব হেরাথ ৩৪ ক্লার্ক ক থিরিমান্নে ব দিলশান ২৯ হাসি নট আউট ২৭ ওয়েড ব হেরাথ ৯ জনসন নট আউট ১ অতিরিক্ত (লেগ বাই ৫) ৫ মোট (৫ উইকেট,৪২.৫ ওভার) ১৪১ ব্যাট করেননি : মিশেল স্টার্ক, পিটার সিডল, নাথান লিয়ন, জ্যাকসন বার্ড। উইকেট পতন : ১-০ (ওয়ার্নার), ২-৪৫ (হিউজ), ৩-১০৪ (ক্লার্ক), ৪-১০৮ (কাওয়ান), ৫-১৩২ (ওয়েড)। বোলিং : তিলকরত্নে দিলশান ১৮-২-৫৭-১, সুরাঙ্গা লাকমাল ৬-১-১৮-১, রঙ্গনা হেরাথ ১৬.৫-০-৪৭-৩, প্রদীপ ২-০-১৪-০। ফল : অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী সিরিজ: অস্ট্রেলিয়া তিন টেস্টের সিরিজ ৩-০ ব্যবধানে জয়ী ম্যান অফ দ্য ম্যাচ : জ্যাকসন বার্ড ম্যান অফ দ্য সিরিজ: মাইকেল ক্লার্ক।