রায়পুর প্রেসক্লাব নির্বাচন

সভাপতি হারুনুর রশিদ সম্পাদক মনির

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৪
রায়পুরে প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০১৩ রবিবার অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে হারুনুর রশিদ (ইনকিলাব) ও সাধারণ সম্পাদক পদে আতোয়ার রহমান মনির (সমকাল) এবং সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা (জনতা), যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল লতিফ (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন মুকুল (বাংলাদেশ সময়), অর্থ বিষয়ক ও দপ্তর সম্পাদক পদে সৈয়দ আহাম্মদ (ডেসটিনি) নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন:জহিরউদ্দিন ভুঁইয়া (ইত্তেফাক), শংকর মজুমদার (ভোরের কাগজ), এবিএম রিপন (প্রথম আলো), মাহবুবুল আলম মিন্টু (দিনকাল), মোস্তফা কামাল (নয়া দিগন্ত), কাজল কায়েস (যায়যায়দিন), তাবারক হোসেন আজাদ (যুগান্তর), কামালউদ্দিন (সংগ্রাম), এমএ করিম সাজু (ভোরের ডাক) ও আবু তাহের (আমার দেশ)।