ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতি ও বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক পরিষদের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে রবিবার ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকগণ কর্মবিরতি পালন করেন। নেতৃবৃন্দ জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে ২৬ জানুয়ারি থেকে অবিরাম কর্মবিরতি পালন করা হবে।
এ উপলক্ষে রবিবার দুপুরে এক প্রতিবাদ সভায় শিক্ষক পরিষদ ফেনী শাখার সভাপতি আবু হানিফের সভাপতিত্বে ও ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলী আকবর, যুগ্ম সম্পাদক কামরুল হোসাইন চৌধুরী, আবুল হাসেম, মো. ইব্রাহিম, বিমল কুমার চন্দ্র, রফিক আহম্মেদ, সুমন চক্রবর্তী, জিল¬্লুর রহমান, নিপুণচন্দ্র কর্মকার, শরীফুল ইসলাম প্রমুখ।
