সীতাকুণ্ডে ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ৬

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
সীতাকুণ্ডের কুমিরাস্থ জিপি এইচ ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণে ৬ শ্রমিক আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে জিপিএইচ ইস্পাত কারখানার ৬নং বয়লার বিস্ফোরিত হলে সেখানে কর্মরত ৬ শ্রমিক আহত হয়। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত শ্রমিক আনিসুল হককে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।