যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে আরেকটি বিজয় সূচিত হবে

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্ল¬াহ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশের আর একটি বিজয় সূচিত হবে। শনিবার সন্ধ্যায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে অসংখ্য নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দরে এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিসুর রহমান হারিছ। বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন খান, টরকি বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ হারুন, অমর রায়, আলহাজ্ব আনোয়ার হোসেন সিকদার প্রমুখ।