মাদারীপুর সরকারি কলেজে শিক্ষক সংকট

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:১০
জেলা সদরের সরকারি নাজিমউদ্দিন কলেজে ১৬ শিক্ষকের পদ বর্তমানে শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। জরুরিভিত্তিতে শূনপদে শিক্ষক নিয়োগের দাবি এলাকার অভিভাবকদের। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হিসাব বিজ্ঞান বিভাগে ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপকের ২টি পদ বর্তমানে শূন্য রয়েছে। রসায়ন বিভাগ ও গ্রন্থাগার বিভাগের সহকারী অধ্যাপকের ২টি পদ শূন্য। বাংলা, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা বিভাগের ৩টি পদ এবং ইংরেজী ও বাংলা বিভাগের ২টি করে ৪টি প্রভাষকের পদ বর্তমানে শূন্য। পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণীবিদ্যা বিভাগে ৩টি প্রদর্শকের পদ শূন্য। সহকারী গ্রন্থাগারিক ও শরীরচর্চা শিক্ষকের ২টি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য। উল্লেখ্য, মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী এই কলেজটিতে বর্তমানে ৬ সহস্রাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে আসছে।