বোচাগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:১৩
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬ নং রণগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণতোষ চন্দ্র দেবশর্ম্মাকে একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে শনিবার । উল্লেখ্য, গত ২০১১ সালের ২৭ নভেম্বর উক্ত ইউনিয়নের সাদা মহল মৌজায় ৪ একর বিবদমান জমির ধান কাটাকে কেন্দ্র করে আদিবাসী বনাম স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ধনঞ্জয়পুর গ্রামের শরিফ উদ্দীনের পুত্র মো. শহিদুল ইসলাম (৪০) ও অপর পক্ষের দক্ষিণ রণগাঁও গ্রামের আদিবাসী যোসেফ সরেনের পুত্র পালু সরেন (৪৫) নিহত হন। এই সংঘর্ষে উভয় পক্ষের আরও ৮ জন আহত হলে বোচাগঞ্জ থানায় প্রায় অর্ধ শতাধিক নারী-পুরুষকে আসামি করে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করে।