সিরাজগঞ্জে হযরত খাজা এনায়েতপুরীর (রঃ) ওরস সম্পন্ন

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:১৪
সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফ বিশ্ব শান্তি মঞ্জিলে হযরত খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) তিন দিনব্যাপী বাত্সরিক ওরছ সমাপ্ত হয়েছে। দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত, জাকেরান, মুসল্লীর সমবেত কণ্ঠে আল্লাহুম্মা ধ্বনীতে রবিবার সকালে ওরছ এলাকা ছিল মুখরিত। সকাল সাড়ে ১০ টায় দরবার শরীফের গদিনশীন হুজুরপাক হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার পরিচালনায় আখেরী মোনাজাতে দেশ ও বিশ্ব শান্তি এবং মুসলীম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। আখেরী মোনাজাতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি এবং অব্যাহতিপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এমপি অংশ নেন।