রাজৈরে গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:১৪
রাজৈর উপজেলার চৌয়ারী বাড়িতে শনিবার রাতে ডাকাতিকালে জনতার প্রহারে দুই ডাকাত আহত হয়। আহত ডাকাত আবুলকে (৩০) প্রথমে রাজৈর হাসপাতালে পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তির পর চিকিত্সাধীন অবস্থায় গতকাল রবিবার সকালে মারা যায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে ৮/৯ জনের ডাকাত দল রাজৈর-কোটালীপাড়া সড়কের চৌয়ারী বাড়ি স্থানে বেরিকেড দিয়ে রাজৈরগামী একটি পিক আপ ভ্যানে ডাকাতি করে। এলাকাবাসী টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া করে প্রথমে ডাকাত এমদাদুলকে ধরে বেদম মারপিট দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে দুর্ধর্ষ ডাকাত দল নেতা আবুল হোসেনকে ধরে জনতা বেদম মারপিট করে। খবর পেয়ে ডাকাত আবুল হোসেনকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত আবুল হোসেন মাদারীপুর সদর থানার কাজীর টেক এলাকার মান্নান মাতুব্বরে ছেলে ও গ্রেফতারকৃত এমদাদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার যাত্রাবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে।