মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:২১
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া রাস্তার মোড় এলাকায় গত শনিবার দিবাগত রাতে মটর সাইকেল দুর্ঘটনায় আহত সজিবকে (২০) ঢাকা নেবার পর মারা গেছে। মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে একটি অজ্ঞাতনামা ট্রাক চাপা দিলে সজিব গুরুতর আহত। তাকে প্রথমে মধুখালী হাসপাতালে পরে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে চিকিত্সার জন্য প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য সজিবকে দ্রুত ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে গেলে তার আগেই সজিব মারা যায়।