৩ দিন অতিবাহিত হলেও খোঁঁজ পাওয়া যাচ্ছে না দেলদুয়ারের গরু ব্যবসায়ী মজিবর খানের। মজিবর খানের বাড়ি দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে। মজিবর খানের ভাই মোকাদ্দেছ আলী খান জানান, তার ভাই বৃহস্পতিবার বিকেলে কসাইদের কাছ থেকে বকেয়া প্রায় ১০ লক্ষাধিক টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঐদিন বিকাল ৫টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
