মেহেরপুর হাসপাতালে দুই নার্স প্রহূত

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:২২
মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালে কর্তরত দু’জন নার্সকে পিটিয়েছে রোগীর স্বজনরা। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিত্সক ও নার্সরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি শুরু করছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল রবিবার সকাল সাড়ে নয়টায় শহরের ফৌজদারী পাড়ার আজিজুল হক (৫০) নামের এক ব্যক্তি হার্টের অসুখের চিকিত্সায় মেহেরপুর জেনারেল হাসপালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যায়। এতে রোগীর স্বজনরা পুরুষ ওয়ার্ডে কর্মরত নার্স দিপালী রোজারিও এবং আনোয়ারা খাতুনকে বেধড়ক মারপিট করে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সকল চিকিত্সক, নার্স ও কর্মকর্তা/কর্মচারীরা প্রতিবাদ জানিয়ে কর্মবিরতী শুরু করে। দোষীদের গ্রেফতারপূর্বক শাস্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ তাপস কুমার সরকার। এদিকে এই ধর্মঘটের কারণে রোগীরা পড়েছে বিপাকে।