চান্দিনায় হামলার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:২৭
কুমিল্লার চান্দিনায় এইচএসসি পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের উপর বখাটে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। শনিবার দুপুরে কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চান্দিনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। বিক্ষোভ সমাবেশে বখাটে শিক্ষার্থীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. আব্দুস সালাম, উপাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।