জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে গাজীপুর চৌরাস্তায় ঐতিহাসিক জাগ্রত চৌরঙ্গীর পাদদেশ গতকাল সকালে হরতালের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চান্দনা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গী প্রদক্ষিণ শেষে ঢাকা-গাজীপুর মহাসড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।
স্থানীয় বিএনপি সভাপতি হাজী হযরত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বছির আহমেদ বাচ্চু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ভি.পি মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান, রাফিকুল ইসলাম রাতা, শওকত বাবু, আমিনুল, টি.আই মিলটন, আসাদ, রফিক কাদির প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
